প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
কাঠালিয়ায় ওলামা দলের উদ্যোগে এমপির রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে ঝালকাঠি-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব রফিকুল ইসলাম জামাল এমপির রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ মার্চ মঙ্গলবার বিকেল ৫টায় এই দোয়া মাহফিলের আয়োজন করে কাঁঠালিয়া উপজেলা ওলামা দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল বরিশাল বিভাগীয় টিমের সদস্য সচিব মুফতি গাজী রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ, আহ্বায়ক, কাঁঠালিয়া উপজেলা ওলামা দল।
দোয়া ও মিলাদ মাহফিলে এমপি রফিকুল ইসলাম জামালের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.