প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে তেল মজুদ, দোকানিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মকবুল হোসেন (৪০) নামে এক মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ছদ্মবেশে দোকানে তেল কিনতে গেলে দোকানি মকবুল হোসেন প্রতি লিটার অকটেনের দাম ২৭০ টাকা দাবি করেন।
পরে তার দোকান ও সংলগ্ন বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে ২০ লিটার অকটেন মজুদের প্রমাণ পাওয়া যায়।
অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়া জব্দ করা অকটেন বিধি অনুযায়ী বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ বলেন, ‘অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.