প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
বাসে যাত্রী ছিলেন ‘৪০ জন’ , ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ‘হামজা’
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। পড়ে যাওয়া বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানিয়েছেন ওই বাসের একাধিক যাত্রী।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে। বাসটি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।
জানা যায়, দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠেছেন। তবে অধিকাংশ যাত্রীই নদীতে তলিয়ে গেছেন। এলাকাবাসী ঘাটে জড়ো হয়েছেন।
সৌহার্দ্য বাসে থাকা আবদুল আজিজুল নামে এক যাত্রী জানান, তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে এই বাসটিতে উঠেছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর তিনি সাঁতরে উপরে উঠতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজ রয়েছেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ‘যতদূর জানতে পারছি ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল। আমাদের ডুবুরি টিম কাজ করতেছে, উদ্ধারকারী জাহাজ হামজা চলে আসছে, ওরাও কাজ করতেছে।’
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.