প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
বিজিবির অভিযানে নওগাঁ সীমান্ত থেকে ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে প্রায় ৫৩ কেজি ওজনের দুইটি মূল্যবান কষ্টি পাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি)। উদ্ধারকৃত মূর্তিগুলো একাদশ ও দ্বাদশ শতাব্দীর বলে ধারণা করা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ২৫ মার্চ রাত আনুমানিক ৮:৪০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রামচন্দ্রপুর নামক স্থানে মূর্তি কেনাবেচার গোপন সংবাদ পাওয়া যায়।
খবর পেয়ে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. হাচানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সেখানে ঝটিকা অভিযান চালায়।বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মূর্তিগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ২টি মূর্তি উদ্ধার করে।উদ্ধারকৃত মূর্তি দুটির মোট ওজন ৫২.৮৯০ কেজি। এর মধ্যে:বিষ্ণু মূর্তি: ০১টি (ওজন ৩৭.৯৭০ কেজি)। পার্বত্য মূর্তি: ০১টি (ওজন ১৪.৯২০ কেজি, যার পায়ের অংশ কিছুটা ভাঙা)।
পাহাড়পুর মিউজিয়ামের কাস্টোডিয়ান এবং স্থানীয় জুয়েলারী সমিতির অভিজ্ঞ কর্মকার কর্তৃক পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হয় যে, মূর্তিগুলো উচ্চমানের কষ্টি পাথরের তৈরি এবং ১১-১২ শতকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ পারাপার রোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সব ধরনের অপরাধ দমনে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.