কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত উপলক্ষে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূচনা, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনপি, জামায়াত ইসলামীসহ অঙ্গ সংগঠন, ভেড়ামারায় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ভেড়ামারা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ডা: গাজী আশিক বাহার, ভেড়ামারা উপজেলা কমান্ডার আবু দাউদ, ভেড়ামারা থানার ওসি তদন্ত রাকিবুল ইসলাম। ভেড়ামারা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, ডিসপ্লে ও কুচকাওয়াজ শেষে পুরস্কার বিতরণও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.