প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৬, ৯:১০ পূর্বাহ্ণ
নেত্রকোনায় অবৈধভাবে পেট্রোল মজুত করায় দোকানিকে জরিমানা
সত্য প্রকাশ ডেস্ক
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে এক দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম।
অভিযানকালে দোকান থেকে মোট ৬টি ড্রামে (৩টি পূর্ণ ও ৩টি আংশিক খালি) আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা-মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, জব্দকৃত পেট্রোল কালকে (২৮ মার্চ) সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্য ও পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম সাংবাদিকদের জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.