মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংএর ছুরিকাঘাতে একজন গুরুতর জখম । এ ঘটনা পুলিশ একজনকে আটক করেছে।
শুক্রবার (২৭মার্চ) রাতে ১১ টার সময় সাভার পৌরসভার ব্যাংক টাউন এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধারালো ছুরি দিয়ে তৌফিক নামে একজনকে কুপিয়ে হত্যা চেষ্টা চালায় কিশোর গ্যাং সদস্যরা । এ ঘটনা গুরুতর আহত ব্যক্তিকে কে প্রথমে উদ্ধার করে সাভার সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেইখান থেকে পরে সাভার এনাম মেডিকেলে তাকে ভর্তি করেন তার স্বজনেরা রোগীর অবস্থা আশঙ্কা জনক বলে জানান দায়িত্বরত চিকিৎসক।
শফিকুল ইসলামের ছেলে তৌফিক (৩০)
পেশায় একজন চাকরিজীবী এ ঘটনায় মোহাম্মদ আনাম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।স্থানীয় সূত্রে জানা যায় পৌরসভার ব্যাংকটাউনের ভাড়া বাসার নিজ ঘরে জোর করে প্রবেশ করে মাদক সেবনের চেষ্টা করছিল কিশোর গ্যাংএর নাদিম সহ অন্য সদস্যরা এতে বাধা দেওয়ার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি হামলা চালিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় জনতা একজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নাদিম নামে একজনকে আটক করে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.