মাশরাফি সিকদার
মাগুরার মহম্মদপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭ জন ইয়াবা সেবনকারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুধবার (১ এপ্রিল) তাদের জেল ও জরিমানা প্রদান করা হয়।আটককৃতদের মধ্যে রয়েছেন—বড়রিয়া গ্রামের আবু বক্কারের ছেলে সাগর, ধোয়াইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে মামুন, একই গ্রামের গরীব শেখের ছেলে নুর ইসলাম, দুলাল শেখের ছেলে সুমন, বেজড়া গ্রামের আবু তালেব শেখের ছেলে রিয়াজ, রব মুন্সির ছেলে মুলজার এবং ধোয়াইল গ্রামের হারুন শেখের ছেলে রাকিব।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাগরকে ৩ মাস এবং মুলজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহানুর জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করেছে। তিনি আরও জানান, অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.