প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
জ্বলানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, তেল না পাওয়া গেলে যা করবেন।
নিজস্ব প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে পাম্পগুলোতে ডিজেল ও পেট্রোল সরবারহে ঘাটতির খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও জেলা শহরগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেক পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে যানবাহন মালিক এবং সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা এবং আমদানিতে ডলার সংকটের কারণে মাঝেমধ্যে সরবরাহে কিছুটা ধীরগতি দেখা দিচ্ছে। এছাড়া পরিবহন ধর্মঘট বা ডিপো থেকে তেল খালাসে জটিলতা থাকলেও খুচরা বাজারে এর প্রভাব পড়ে।
তবে সরকার দাবি করছে, দেশে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে, কেবল পরিবহন ও বিতরণ ব্যবস্থার সাময়িক সমস্যার কারণে কিছু পাম্পে সংকট দেখা দিয়েছ, তেল পাওয়া যাবে না এমন গুজবে কান দিয়ে বোতল বা কন্টেইনারে অতিরিক্ত তেল মজুদ করা বিপজ্জনক। এতে কৃত্রিম সংকট আরও ঘনীভূত হয়। কোনো নির্দিষ্ট পাম্পে তেল না থাকলে আশেপাশের অন্য পাম্পে যোগাযোগ করুন। অনেক সময় হাইওয়ে পাম্পগুলোতে শহরের ভেতরের পাম্পের চেয়ে সরবরাহ বেশি থাকে। বিপিসি (BPC) বা স্থানীয় জেলা প্রশাসনের নির্ধারিত অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে সঠিক তথ্য জেনে নিন। কোনো পাম্প মালিক কৃত্রিম সংকট তৈরি করলে তা প্রশাসনকে জানান। সংকটকালীন সময়ে যানবাহনের অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করুন। গণপরিবহন ব্যবহারের চেষ্টা করুন এবং ব্যক্তিগত গাড়ির ইঞ্জিন আইডল অবস্থায় (জ্যামে বসে থাকা অবস্থায়) বন্ধ রাখুন। জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তেলের কোনো স্থায়ী সংকট নেই। পর্যাপ্ত আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিলারদের নিয়মিত সরবরাহ দেওয়া হচ্ছে। তবে যে সব পাম্প কৃত্রিমভাবে তেল আটকে রেখে দাম বাড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। তেল নিতে গিয়ে পাম্পে বিশৃঙ্খলা করবেন না। কালোবাজারি বা খোলা বাজারে ড্রামে বিক্রি করা ভেজাল তেল কেনা থেকে বিরত থাকুন, এতে আপনার যানের ইঞ্জিনের বড় ধরনের ক্ষতি হতে পারে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.