কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় দিনের আলোতেই ঘটে গেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। উপজেলার জুনিয়াদহ বাজারে অবস্থিত “ভাই ভাই জুয়েলার্স” নামক একটি স্বর্ণের দোকানে আজ (দুপুর আনুমানিক ১২টা ৫৫ মিনিটে) এই দুঃসাহসিক লুটের ঘটনা সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আব্দুল কারির মালিকানাধীন দোকানটিতে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র পূর্ব পরিকল্পিতভাবে তালা কেটে প্রবেশ করে। খুব অল্প সময়ের মধ্যেই তারা দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুট হওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকার কাছাকাছি। দিনের বেলায় এমন ঘটনা ঘটায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং বাজারে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.