কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী তুহিন লাল ওরফে তুহিন আলীকে (৩০) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত তুহিন আলী ভেড়ামারা থানাধীন উত্তর ভবানীপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে এবং সে একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার একটি চৌকস টিম উত্তর ভবানীপুর এলাকায় তুহিনের নিজ বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তার। অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা জানান, তুহিন লাল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। কুখ্যাত এই মাদক ব্যবসায়ীকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.