কুষ্টিয়া জেলা প্রতিনিধি
৪ এপ্রিল, ২০২৬ কুষ্টিয়ার ভেড়ামারায় প্রমত্তা পদ্মা নদীর ওপর অবস্থিত ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে শনিবার বিকেলে এক বিশাল অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে অবৈধ দোকানপাট অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বিকেল ৫টার সময় এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। অভিযানে নিরাপত্তার স্বার্থে থানা পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
সরেজমিনে দেখা যায়, হার্ডিঞ্জ ব্রিজের নিচে এবং এর প্রবেশপথের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দীর্ঘদিন ধরে দখল করে বিভিন্ন ছোট-বড় স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এতে ব্রিজের নিরাপত্তা ও সৌন্দর্য যেমন ব্যাহত হচ্ছিল, তেমনি পর্যটকদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, "দীর্ঘদিন ধরে রেলওয়ের এই জায়গাগুলো বেদখল হয়ে ছিল। হার্ডিঞ্জ ব্রিজের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
উচ্ছেদ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন পর্যটক ও স্থানীয় সচেতন নাগরিকরা। উল্লেখ্য, উচ্ছেদ হওয়া জায়গায় পুনরায় যেন কেউ কোনো অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারে, সে জন্য ওই এলাকায় সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.