প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
লালমাইয়ে বড় সাফা খতম অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বড় সাফা খতম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভুশ্চি কলেজ মাঠে ৪ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে এই আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা ১০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া ও কুমিল্লা -৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। তারা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট দোয়াগীর মাওলানা নুরুল হক। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে, যা মানুষের মধ্যে নৈতিকতা ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.