প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীক জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) বিকাল ৪ টার দিকে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফারুক।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে মিনারুল ইসলামের দোকান ও বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৬০ লিটার পেট্রোল উদ্ধার করা হয় এবং অতিরিক্ত মূল্যে তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে তাকে প্রাথমিকভাবে ৫০০০ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত পেট্রোল এলাকার মটোরসাইকেল চালকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.