মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী।
রবিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোটাপাড়া বন্দে এলাকায় নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আমিনা মনসুর(৫০) ও তার মেয়ে জান্নাত আক্তার(১৬)
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীকে ফাঁসাতে বাড়ির ছাদ থেকে কোরআন শরিফ সদৃশ একটি বই নিচে ফেলে দিতে দেখেন প্রতিবেশী আবির হাসান। পরে তিনি বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মা ও মেয়েকে আটক করে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.