মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে জালিয়াতির ঘটনা উদঘাটন করে কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় সময় উপজেলা আমিনবাজার উত্তর কাউন্দিয়া মৌজার প্রায় এক একর সরকারি জমি আত্মসাতের জালিয়াতির ঘটনা উদঘাটন করে অভিযান পরিচালনা করে কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছেন আমিনবাজার রাজস্ব সার্কেল।সেখানে সাইনবোর্ড স্থাপন করে সরকারি দখল নিশ্চিত করেন।
ভূমি অফিস সূত্রে জানা যায়, উত্তর কাউন্দিয়া মৌজার প্রায় এক একর সরকারি জমি আত্মসাতের লক্ষ্যে সুপরিকল্পিত ভাবে সালেহা বেগমের নামে নামজারী করেছিলো জালিয়াত চক্র
তারা ২০২৪ সালে খতিয়ান সংশোধনের জন্য ৩১৫/২৪ নম্বর একটি মিস মামলা দায়ের করে এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে জাল ৯৮৮ নম্বর একটি খতিয়ান আদালতে উপস্থাপন করে।
বর্তমান সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান দায়িত্ব গ্রহণের পরই বিভিন্ন সূত্রে জালিয়াতির বিষয়টি তার নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং তদন্ত কার্যক্রম শুরু করেন।
তদন্তে উঠে আসে ভয়ংকর জালিয়াতির চিত্র। সরকারি রেকর্ড অনুযায়ী খতিয়ানটিতে সালেহা বেগমের মালিকানার জমির পরিমাণ ১৪৬ শতাংশ হলেও, প্রতারকচক্রের দাখিলকৃত খতিয়ানে তা বাড়িয়ে ২৪৬ শতাংশ দেখানো হয়। এই জাল নথির ভিত্তিতেই ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তৎকালীন কর্মকর্তা খতিয়ান সংশোধনের আদেশ দেন। সুযোগটি কাজে লাগিয়ে চক্রটি অতিরিক্ত প্রায় এক একর জমি নিজেদের নামে নামজারি করে নেয়।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: মনিরুজ্জামানের দাখিলকৃত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত নিশ্চিত হয় যে, উপস্থাপিত খতিয়ানটি সম্পূর্ণ জাল। ফলে পূর্বের আদেশটি বাতিল করে জাল খতিয়ানটি রেকর্ড থেকে অপসারণ এবং সংশ্লিষ্ট সব নামজারি বাতিল আদেশ করা হয়। একই সাথে সঠিক খতিয়ানটি জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম শাখার মাধ্যমে অনলাইনে সংযুক্ত করা হয়, এবং সকল রেজিস্ট্রারে হালনাগাদ করা হয়।
জালিয়াত চক্র যখন বুঝতে পারে এই বিষয়ে ভূমি অফিস তদন্ত করছে তখন তাকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা চালায়, এমনকি তাকে ম্যানেজ করার প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে তারা ভূমি অফিসের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের চেষ্টা চালায়। কোনো চাপের কাছে নতি স্বীকার না করে তিনি নিরপেক্ষ তদন্ত অব্যাহত রাখেন।
অবশেষে সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: মনিরুজ্জামান সরেজমিনে উপস্থিত থেকে কোটি টাকার সরকারি জমি পুনরুদ্ধার করে
সেখানে সাইনবোর্ড স্থাপন করে সরকারি দখল নিশ্চিত করেন। তার সততা, সাহসিকতা ও কঠোর অবস্থান ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন,
“প্রতারণা করে কেউ কখনো স্থায়ীভাবে লাভবান হতে পারে না। সরকারি সম্পত্তি আত্মসাতের কোনো সুযোগ নেই—আইন তার নিজস্ব গতিতেই চলবে।
তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন,
“ভূমি দস্যু এবং প্রতারকদের বিরুদ্ধে এধরনের অভিযান চলমান থাকবে।"
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.