শালিখা থানা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার শতপাড়া গ্রামে এক কৃষকের দেড় একরের বেশি জমির ধান নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক সনজিত কুমার খাঁ জানান, গত মঙ্গলবার রাতের কোনো এক সময় কে বা কারা তার ১ একর ৬০ শতক জমির ধানে ‘পোড়া’ ধরনের বিষাক্ত ওষুধ ছিটিয়ে দেয়। পরদিন সকালে মাঠে গিয়ে তিনি দেখতে পান, জমির বিভিন্ন স্থানে ধান ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
তিনি বলেন, “আশপাশের জমির ধান সবুজ থাকলেও আমার জমির ধান আস্তে আস্তে শুকিয়ে চিটা হয়ে যাচ্ছে। এতে ফলন একেবারেই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ভুক্তভোগী কৃষকের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ ধরনের নাশকতা ঘটানো হয়ে থাকতে পারে। তিনি জানান, তার প্রায় ১০০ মণ ধান ও খড়সহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা হতে পারে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার জেলা ও উপজেলা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতি পুষিয়ে নিতে আর্থিক সহায়তারও আবেদন করেছেন তারা।
স্থানীয়দের মতে, এমন ঘটনা কৃষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.