প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা; ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২৬) ভোররাত আনুমানিক সোয়া তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) নিয়ন্ত্রণ হারিয়ে দাউদকান্দি থানাধীন হাসানপুর এলাকার পাশে রাস্তার নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী নিচে চাপা পড়ে যান।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন অজ্ঞাতপরিচয় পুরুষ নিহত হন। আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখে। অফিসার ইনচার্জ (ওসি) হাইওয়ে জানিয়েছেন,এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.