প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:১০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ণ
ধামইরহাটে ৫৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ৫৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চকসুবীদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ১. মো. রেজাউল ইসলাম (৬৫), পিতা- মৃত তছির সরকার, গ্রাম- রসুলবিল। ২. মো. কোরবান আলী (২৫), পিতা- মো. আরিফ উদ্দিন, গ্রাম- মঙ্গলিয়া।
উভয়ই ধামইরহাট উপজেলার বাসিন্দা। র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট ক্যাম্প) এর একটি গোয়েন্দা দল তাদের ওপর নজরদারি শুরু করে।
সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকসুবীদ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব।
এ সময় হাতেনাতে রেজাউল ইসলাম ও কোরবান আলীকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তাদের তল্লাশি করে ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৮ হাজার টাকা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.