প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ণ
হোমনা পৌরসভার প্যানেল আইনজীবী হিসাবে ৩ জন বিজ্ঞ আইনজীবীর সাথে চুক্তি সম্পাদন

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনা পৌরসভায় প্যানেল আইনজীবী হিসেবে ৩ জন বিজ্ঞ আইনজীবীর সাথে পৌর কর্তৃপক্ষ চুক্তি সম্পাদন করেছেন। সোমবার দুপুরে পৌর নির্বাহী কর্মকর্তা এটিএম নূরে আলম সিদ্দিকীর কার্যালয়ে ৩০০ টাকার নন- জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে আনুষ্ঠানিক ভাবে তাদের সাথে চুক্তি সম্পাদন কার্যক্রম অনুষ্ঠিত হয়। তারা হলেন- অ্যাডভোকেট মো. আতাউল্লাহ, অ্যাডভোকেট মফিজুল ইসলাম সজীব ও অ্যাডভোকেট চানু চন্দ্র দেবনাথ।
পৌরসভা সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌরসভার মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক এই ৩ জন আইনজীবীকে নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছিল।
পৌর নির্বাহী কর্মকর্তা একেএম নুরে আলম সিদ্দিকি জানান, এখন থেকে এই ৩ জন আইনজীবী পৌরসভার যাবতীয় আইনি জটিলতা ও মামলা পরিচালনা ও পরামর্শ প্রদান করবেন। আশা করা হচ্ছে বিজ্ঞ আইনজীবীদের এই প্যানেল পৌরসভার যাবতীয় আইনি জটিলতাগুলো দ্রুত নিষ্পত্তি করতে সক্ষম হবেন।
চুক্তি সম্পাদনের পর নবনিযুক্ত আইনজীবীদের পক্ষে অ্যাডভোকেট মো৷ আতাউল্লাহ সাংবাদিকদের বলেন,
আমরা হোমনা পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার উন্নয়নের লক্ষে আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষে আন্তরিকভাবে কাজ করে যাবো।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.