মোঃ রোমান হোসেন
সাভারের রবিবার (১৯এপ্রিল) দুপুরে পৌর ৮নং ওয়ার্ডের মধ্য রাজাশন এলাকায় অবস্থিত সুলতান আহমদ জামে মসজিদের জায়গা দখলচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা
মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
জানা যায়,অভিযুক্ত ব্যক্তি নিজেকে পীর পরিচয় দিয়ে মসজিদের জায়গা দখলের চেষ্টা করছেন এবং মসজিদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, মসজিদটি এলাকার সাধারণ মুসল্লিদের অর্থায়ন ও সহযোগিতায় প্রতিষ্ঠিত, তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক মালিকানার দাবি গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে মসজিদের সুরক্ষা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে চান। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এলাকাবাসীর আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে মসজিদের জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে, যা সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ ঘটনায় সঠিক তদন্ত ও দ্রুত সমাধান কামনা করেছেন এলাকাবাসী, যাতে ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা ও এলাকার শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ণ থাকে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.