প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
মাদক নির্মুলে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.সেলিম ভূইয়া বলেছেন,মাদক সেবন শুধু অপরাধ নয়, এটি জাতিকে ধ্বংস করার একটি হাতিয়ার।তিনি মাদক নির্মুলে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল)হোমনা উপজেলার নিলখী ইউনিয়ন বিএনপির মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সম্প্রতি সময়ে ট্রিপল মার্ডার,ধর্ষণ ও মাদকের ভয়াবহতা রোধে গনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিলখী ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের প্রধান অতিথি কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া মাদকের ভয়াবহতা তুলে ধরে আইনশৃঙ্খা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেন। তিনি আরো বলেন মাদকের সঙ্গে জড়িত যেই হোক,তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।
সমাজকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি।
নিলখী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ( মুকুল), পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম , ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ সম্পদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.