প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
ধামইরহাটে ৪২ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ
নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষে ৪২ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন-এর উদ্যোগে ধামইরহাট কারিতাস অফিস হলরুমে এই সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। শিশু নিরাপত্তা কর্মকর্তা লিউলিডাস বৈদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, শ্রাবন মজুমদার, অধ্যক্ষ শরিফ উদ্দিন, জিল্লুর রহমান ডেভিড সাংমা।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান সরদার বলেন, "দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবে।" অনুষ্ঠান শেষে কারিগরি কোর্সের বিভিন্ন ট্রেডে সফলভাবে প্রশিক্ষণ শেষ করা ৪২ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিক সনদ তুলে দেন অতিথিরা। প্রশিক্ষণার্থীরা এই দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.