প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা সদর দক্ষিনের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় চট্টগ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ হওয়ার মাত্র ১২ ঘণ্টা পর সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী এর মরদেহ উদ্ধার করেছে সদর দক্ষিন থানাধীন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তার মরদেহ উদ্বার করে পুলিশ।নিহত বুলেট বৈরাগী (৩৫) কুমিল্লা নগরীর পানপট্টি এলাকার সুশীল বৈরাগীর ছেলে। নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত বুলেট বৈরাগী চট্টগ্রাম-এ প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন। সর্বশেষ পরিবারের সঙ্গে তার কথা হয় রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে, তখন তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানা-এ একটি অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.