প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ণ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজা উদ্ধার,গ্রেফতার ১

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা এলাকায় থানা পুলিশের পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) রাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার দুটি স্থানে পৃথক অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় জনৈক ছবির মিয়ার গাছ বাগানের উত্তর পাশে শশীদল-আশাবাড়ি সড়ক থেকে অজ্ঞাতনামা পলাতক আসামির ফেলে যাওয়া ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপর অভিযানে একই ইউনিয়নের নাইঘর-হরিমঙ্গল সড়কের রেলক্রসিং সংলগ্ন অনন্তপুর পূর্বপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. মোরশেদ (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিকে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.