প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
হোমনায় এক মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় মাদক সেবনের দায়ে কামাল সরকার (৫৩) নামে এক মাদকসেবীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সে দুলালপুর গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে।
সোমবার (২৭ এপ্রিল) কালাম সরকার মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় লোকজনের সঙ্গে বিরক্তিকর আচরণ করার দায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছেরের ভ্রাম্যমান আদালত এ রায় দেন। বিকালে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।
সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের জানান মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.