প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
হোমনায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় আউশ মৌসুমে চাষাবাদে উৎসাহিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১,০০০ কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান, ওসি টমাস বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় নেতৃবৃন্দ, সুবিধাভোগী কৃষক-কৃষাণী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনার আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ (ব্রি ধান-৯৮), ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.