প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
কালীগঞ্জে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে । সেচ্ছাসেবী সংগঠন ‘রোটারি’ রিক্সা ও ভ্যান চালকদের মাঝে এই ছাতা বিতরণ করেন।
বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ শহরের নেসা শপিং মলের সামনে এই ছাতা বিতরণ করা হয়।
আয়োজকরা জানায়, কালীগঞ্জে রিক্সা ও ভ্যান চালকরা প্রচন্ড রোদ্রে রিক্সা ভ্যান চালাতে খুব কষ্ট হয় তাদের এইজন্য ২০০ জন রিক্সা ও ভ্যান চালকদের মাঝে এই ছাতা বিতরণ করা হয়েছে। এসময় সেচ্ছাসেবী সংগঠন রোটারি’র কর্মী, সংগঠক ও ব্যবসায়িক'রা উপস্থিত ছিলেন।
রোটারি সংগঠনের সভাপতি নাজমুল হুদা বলেন,রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণের উদ্যোগ নিয়েছি। আমরা আগামীতে আরও বড় পরিসরে এধরনের উদ্যোগ বাস্তবায়ন করতে চাই।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.