প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
তিতাসে প্রাইভেটকারসহ ৫ বস্তা গাঁ’জা উদ্ধার, দুই মা’দক কারবারি গ্রে’প্তার

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ ৫ বস্তা গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১। এ ঘটনায় পালিয়ে যাওয়া দুই মাদক বহনকারীকে পরে গ্রে'প্তার করা হয়েছে।
জানা যায়, ভারত থেকে আসা গাঁজার একটি চালান কুমিল্লা হয়ে বিভিন্ন উপজেলায় ছড়িয়ে দেওয়ার গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে একটি প্রাইভেটকারকে ধাওয়া করা হলে সেটি ইলিয়টগঞ্জ হয়ে জাহাপুর অতিক্রম করে তিতাস উপজেলার কলাকান্দি বাজার এলাকায় পৌঁছায়।
পরে কালাকান্দি-দড়িমাছিমপুর সড়কের একটি ভাঙা ব্রিজের কারণে গাড়িটি বিকল্প পথে কলাকান্দি-আলীনগর সড়কে প্রবেশ করে। এক পর্যায়ে হাড়াইকান্দি এলাকায় পৌঁছে মাদক বহনকারীরা প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়। র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকার থেকে ৫ বস্তা গাঁজা জব্দ করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মুরাদনগর উপজেলা এর পাঁচপুকুরিয়া এলাকা থেকে পালিয়ে যাওয়া দুই মা'দক কারবারিকে গ্রে'প্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-১১ জানায়, জব্দকৃত মা'দক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.