মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে ঐতিহাসিক মহান মে, দিবস উপলক্ষে সকল মেহনতী শ্রমিক ও সাভার পৌরসভার সকল জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।
শ্রমিকের অধিকার ও আগামীর সংকল্প ১লা মে, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা সংগ্রামের স্মৃতিবিজড়িত দিন। এই বিশেষ দিনে মোঃ খোরশেদ আলম এক বার্তায় বলেন,
"শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের মূল কারিগর। মে,দিবস আমাদের শিক্ষা দেয় যে, ঐক্যবদ্ধ থাকলে যেকোনো অধিকার আদায় সম্ভব। পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম তাঁর শুভেচ্ছা বার্তায় পৌরসভার প্রতিটি স্তরের মেহনতী মানুষের কাজের যথাযথ মূল্যায়ন এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি উল্লেখ করেন যে, সাভার পৌরসভা একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে হলে শ্রমিক ও সাধারণ জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের মতোই ভবিষ্যতে মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
পরিশেষে,বিএনপি নেতা খোরশেদ আলম সকল শ্রমিক ভাই-বোনদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। জয় হোক মেহনতী মানুষের, সফল হোক মহান মে দিবস।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.