প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
সারা দেশে সীমাহীন চাঁদাবাজি চলছে’, সংসদে বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক
সারা দেশে সীমাহীন চাঁদাবাজি চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, সেসব জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আধিপত্য বিস্তারের অভ্যন্তরীণ কোন্দলে অনেক মানুষ মারা গেছেন। যে সরকারই ক্ষমতায় আসে, তারা বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো।
কিন্তু ‘আগের চেয়ে ভালো’ যে কী, তা বুঝি না। যেসব জায়গায় আইনশৃঙ্খলা নাজুক, সেখানে যেন স্বরাষ্ট্রমন্ত্রী নজর দেন। শিক্ষাঙ্গনের রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষাঙ্গনে আর সন্ত্রাস চাই না। যে দলেরই হোক, কেউ কোপের বা গুলি শিকার না হোক। আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যে খাতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষা ও স্বাস্থ্য খাত ঠিক করতে হবে। শিক্ষা খাতে গবেষণা থাকতে হবে। কিন্তু গবেষণার নামে যে বরাদ্দ দেওয়া হয়, তা ফকিরের ভিক্ষা। তবে কৃষি খাতে গবেষকেরা ভালো করেছেন।
তাদের কৃতিত্ব স্বীকার করতে হবে। আগামী বাজেটে সর্বাধিক গুরুত্ব যেন শিক্ষা ও স্বাস্থ্যে দেওয়া হয়।
এসময় সরকারি চাকরির বদলি–পদায়নে দলীয়করণের অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মেধাভিত্তিক সমাজ হবে। কিন্তু দল থেকে পদ দেওয়া হচ্ছে।
সরকারি ও বিরোধী দলের ঐক্য কাজ করে বলে দাবি করেন জামায়াত আমির। জ্বালানিসংকটের উদাহরণ দিয়ে জামায়াত আমির বলেছেন, আগে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ছিল। সংসদে আলোচনা এবং কমিটি গঠনের পর সেই লাইন আর নেই। মানে মানুষ আস্থা পাচ্ছে।
নিজ নির্বাচনী এলাকা-১৫ আসনের খাল দখল, ভাঙাচোরা সড়ক, বর্জ্য ব্যবস্থাপনার বেহাল অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে সমাধান চান বিরোধীদলীয় নেতা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.