প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
তিতাস থেকে চুরি হওয়া পিকআপ ফেনী থেকে চোরসহ আটক করেছে তিতাস থানা পুলিশ

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা তিতাস উপজেলার জিয়ারকান্দি থেকে চুরি হওয়া পিকআপ ঢাকা মেট্রো-ড-১১-২৬৭৪ ফেনী থেকে উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। এসময় দুই জন চোরকেও আটক করেছেন পুলিশ। আটককৃতর হলেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকাপুর গ্রামের মৃত মোহাম্মদ সওদাগর মিয়ার ছেলে মো.জুবায়ের (২৪) ও একই উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিংগুলা গ্রামের আলী হোসেনের ছেলে মো:আল আমিন(২০)।
পুলিশ সুত্রে জানা যায়,তিতাস উপজেলার জিয়ারকান্দি ঈদগাহ রোডে পিকআকটি পার্কিং করা ছিল। ৩০ এপ্রিল ভোর রাতে চক্রটি পিকআপটি চুরি করে নিয়ে যায়। শুক্রবার সকালে গাড়ির মালিক নাঈম তিতাস একটি মামলা করেন। মামলার এজাহার সুত্র ধরে তিতাস থানার এস আই নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ফেনী আমিন বাজার থেকে পিকআপসহ তাদেরকে আটক করে তিতাস থানায় নিয়ে আসে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই নিজাম উদ্দিন বলেন,আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন স্যারের নির্দেশে, মামলার এজাহারের সুত্র ধরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রযুক্তির মাধ্যমে চোর চক্রের অবস্থান সনাক্ত করে ফেনী আমিন বাজার থেকে পিকআপসহ তাদের আটক করি। ২ মে শনিবার দুপুরে আটককৃতদের কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.