প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
হোমনায় বিএনপির মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২ মে) বিকালে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চান্দেরচরের বাগেরহাট বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২( হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।
বিএনপি নেতা জাকির হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশ চন্দ্র দাস গুপ্ত, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি সানা উল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লা, ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল, মো. হানিফ মিয়া, শ্রমিকনেতা মো. মনিরুল ইসলাম সরকার, স্থানীয় বিএনপি নেতা শওকত আলী মোল্লা,মো. মহাসিন ও মাওলানা আবদুল কুদ্দুস সহ উপজেলা ও পর্যায়ের নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন ।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।স্থানীয় নেতাকর্মী, সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.