
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
জাতীয় সংসদে কুষ্টিয়াকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণার দাবি আরও জোরালো হয়ে উঠেছে। কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে এ প্রস্তাব উত্থাপন করেন।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, কুষ্টিয়া, মেহেরপুরসহ আশপাশের জেলাগুলো নিয়ে একটি নতুন বিভাগ গঠন করা সম্ভব। এ অঞ্চলের ভৌগোলিক অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক সুবিধা বিবেচনায় কুষ্টিয়াকে বিভাগ হিসেবে ঘোষণা করা যৌক্তিক।
তিনি আরও উল্লেখ করেন, কুষ্টিয়া ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে দেশের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ বিভাগ ঘোষণার দাবি জানিয়ে আসছে, যা বর্তমানে আরও জোরালো রূপ নিয়েছে।
বর্তমানে কুষ্টিয়া খুলনা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। প্রস্তাব অনুযায়ী কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী ও পাবনা জেলা নিয়ে নতুন একটি বিভাগ গঠনের কথা বলা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন বিভাগ গঠিত হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে।
এদিকে, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন মহল থেকেও কুষ্টিয়াকে বিভাগ ঘোষণার দাবি জোরদার হচ্ছে। জনতার এই দাবি এখন সময়ের বাস্তবতা হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রস্তাবটি বর্তমানে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.