নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে ফারিদা (৪৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানার এসআই সজীব দেবনাথের নেতৃত্বে একটি দল নয়াপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সুরাবাড়ী নয়াপাড়ায় নিজ বসতবাড়ির সামনে কাঁচা রাস্তায় অবস্থানকালে ফারিদাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো প্রায় ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারিদার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোল্লা খালিদ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.