কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় সোহেল রানা (৪০) নামের এক ব্যক্তিকে রড ও কুপিয়ে আঘাত করে মেরে ফেলে পরে মুখে আগুন দিয়ে ঝলসিয়ে হত্যার ৫ জন আসামী গ্রেফতার করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কি কারণে মেরে ফেলা হয়েছে সেই রহস্য উদ্ঘাটন করতে পারেনি। তবে এই ঘটনায় জড়িত মূল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ মে) এক প্রেস ব্রিফিংয়ে ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা ও তদন্তের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
নিহত সোহেল রানা কুষ্টিয়ার জুনিয়াদহ ইউনিয়নের হরিপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর ২০২৫ বুধবার সকালে ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলের একটি ধানক্ষেত থেকে সোহেল রানার বিবস্ত্র ও বীভৎস মরদেহ উদ্ধার করা হয়। তাকে কেবল পিটিয়ে, কুপিয়ে হত্যা করা হয়নি, বরং তার মুখমণ্ডল পুড়িয়ে এবং ঝলসিয়ে দিয়ে বিকৃত করা হয়েছিল। মরদেহের ধরন দেখে পুলিশ নিশ্চিত হয় এটি একটি পরিকল্পিত এবং চরম আক্রোশ থেকে ঘটানো হত্যাকাণ্ড।
ঘটনার পর থেকেই জেলা পুলিশ ও ভেড়ামারা থানা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের মূল হোতাসহ ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, "আমরা অত্যন্ত গুরুত্বের সাথে মামলাটি তদন্ত করছি। আসামিদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের প্রক্রিয়া চলছে। এই নৃশংসতার সাথে আর কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।"
বর্তমানে গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.