প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
কুমিল্লায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্বার। বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার বিভিন্ন এলাকায় র্যাব-১১ এর পৃথক অভিযানে ১৯৬০ পিছ ইয়াবা, ৩০ কেজি গাঁজা, দুই বোতল বিদেশি মদসহ ৫ মাদক ব্যবসায়ী এবং হত্যা ও চুরি মামলার আরও ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক পরিবহণ কাজে ব্যবহিত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব সুত্রে জানা যায়, গত ৩ মে রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার চকবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এ সময় মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই রাতে পৃথক আরেক অভিযানে কোতোয়ালি মডেল থানার ফৌজদারী ও কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামি মো. শফিউল বাশার ওরফে সবুজ (২৯) এবং শফিকুল ইসলাম ওরফে শফিক (২৭) কে গ্রেপ্তার করা হয়।
এদিকে, বুড়িচং থানার নিমসার বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি টিপু (৩২) কে গ্রেপ্তার করে র্যাব।
অন্যদিকে, রোববার গভীর রাতে সদর দক্ষিণ মডেল থানার উত্তর রামপুর এলাকায় পরিচালিত আরেকটি মাদকবিরোধী অভিযানে মো. সোহেল শেখ (৩৯), মো. হাসানুর রহমান শেখ (৩৭), মো. আফজাল হোসেন (৪৮) এবং মো. রাহুল শেখ (২১) নামে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা, দুই বোতল বিদেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.