প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৮

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ পৃথক পৃথক অভিযানে ২৭ কেজি গাঁজাসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মরতা (ওসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।
থানা পুলিশ জানা সুত্রে যায়, মঙ্গলবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মো. আল আমিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (পুকুরপাড়) এলাকার অলি হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মো. অলি হোসেন (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) সৈক্ত মজুমদার সঙ্গীয় ফোর্সসহ আরেকটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। উপজেলার ৩নং চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকায় টানা ব্রিজের পূর্ব পাশে মাসুদ খাঁনের দোকানের সামনে টানা ব্রিজ-মন্দবাগ সড়কে অভিযান চালিয়ে মোসা. মরিয়ম বেগম (৩৫) ও মোসা. সাথী আক্তার (২৫)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে মো. সোহেল আজাদ (২৩)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (১৯)কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে আরও তিনজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.