প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
চলছে চতুর্থ দিনের ডিসি সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ ও শেষ দিন আজ। চলছে শেষ দিনের প্রথম অধিবেশন।
আজ বুধবার (৬ মে) সকালে ডিসিদের সাথে বৈঠক হয় যুব ও ক্রীড়া এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে।
বৈঠক শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, দেশের জেলা স্টেডিয়ামের কোনো মাঠ মেলা বা অন্য কোনো কাজে ব্যবহার করতে দেয়া হবে না। একইসাথে মাঠ পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে জেলা স্টেডিয়াম ও সুইমিংপুলকে সংস্কার করার কথাও জানান তিনি।
তিনি আরও জানান, মাঠ পর্যায়ের যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে জেলা প্রশাসকদের মধ্যেমে এক ধরনের কানেকটিভিটি তৈরির আলোচনা হয়েছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জানান, বিগত সময়ে সমাজিক নিরাপত্তার নানা কর্মসূচি দুর্নীতির কারণে মাঠ পর্যায়ে সঠিক মানুষের কাছে পৌঁছায়নি। তাই সরকারি ভাতাভোগীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। এ লক্ষ্যে কমিটি গঠন করেছে সরকার।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.