কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও নিষিদ্ধ মাদক ট্যাপেন্ডাডোল ট্যাবলেটসহ ৩ জন কারবারি কে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- ১. সোহেল মন্ডল (২৫), ২. আব্দুল আউয়াল (৪৪), ৩. হেলাল উদ্দিন (৪৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জের (ওসি) সরাসরি তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করে বাহাদুরপুর ইউনিয়ন, ধরমপুর ইউনিয়ন বাহিরচর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ১. সোহেল মন্ডল (২৫), রায়টা ফয়জুল্লাহপুর, বাহাদুরপুর ২. আব্দুল আউয়াল (৪৪), উত্তর ভবানীপুর, ধরমপুর ৩. হেলাল উদ্দিন (৪৮) ১২ মাইল, পশ্চিম বাহিরচর ভেড়ামারা, এ সময় পুলিশ তাদের ব্যাগ ও দেহ তল্লাশি করে। অভিনব কায়দায় লুকিয়ে রাখা মোট ০২ কেজি ২৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ২৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক বহনের দায়ে পুলিশ ঘটনাস্থল থেকেই তিন মাদক কারবারিকে আটক করে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। এই ঘটনায় মঙ্গলবার (৫ মে) সকালে ভেড়ামারা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে ৩ গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কুষ্টিয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান সাংবাদিকদের জানান, "মাদকের বিরুদ্ধে আমরা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছি। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে আমাদের এই সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
এলাকার সচেতন মহলের দাবি, পুলিশের এমন নিয়মিত অভিযান মাদক ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে দেবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.