
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ মোছাঃ শিখা খাতুন (৪৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) সকালে ভেড়ামারা থানাধীন চৈতন্য মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিখা খাতুন পাবনা সদর উপজেলার বাংলাবাজার দক্ষিণ রামচন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের মোঃ আমির হোসেনের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ০৮:০০টা থেকে ০৮:৩০টা পর্যন্ত কুষ্টিয়া “ক” সার্কেলের একটি দল ভেড়ামারার চৈতন্য মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে উক্ত অভিযানে শিখা খাতুনের হেফাজত থেকে কোডিন মিশ্রিত ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযান শেষে পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন জানান, কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত করতে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বলবৎ থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.