নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের টঙ্গীস্থ বনমালার ‘ট্রফি টার্ফ’ মাঠে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘হাতিয়া সোসাইটি’ আয়োজিত বিশেষ টার্ফ ফুটবল টুর্নামেন্ট। “নেশা ছেড়ে খেলা ধরো, মাদকমুক্ত সমাজ গড়ো”—এই স্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের মূল আকর্ষণ ছিল এক জমজমাট প্রীতি ম্যাচ। এতে মুখোমুখি লড়াই করে গাজীপুরস্থ হাতিয়ার ব্যবসায়ী একাদশ এবং তামিরুল মিল্লাতে অধ্যয়নরত ছাত্র একাদশ।
টানটান উত্তেজনার এই ম্যাচে উভয় দলই তাদের নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন হাতিয়া সোসাইটির সাধারণ সম্পাদক আবু তৈয়ব এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি দ্বীন মোহাম্মদ হান্নান। উক্ত আয়োজনে সম্মানিত অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আক্তার মটরস্-এর স্বত্বাধিকারী জনাব আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মিরাজ উদ্দিন, রীনা এ্যাগ্রোর স্বত্বাধিকারী জনাব নূর-ই জালাল স্বপন এবং বিজয় টিভির সাংবাদিক জনাব মোহাম্মদ আলী সীমান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন,
আমরা চাই আমাদের যুবসমাজ মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়ুক। খেলাধুলাই পারে শরীর ও মনকে সতেজ রাখতে। হাতিয়া সোসাইটি আগামীতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ অব্যাহত রাখবে।" খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পুরো টুর্নামেন্ট জুড়ে দর্শকদের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.