নিজস্ব প্রতিবেদক
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. শাহরিয়ার সিকদার বাপ্পি।
সংগঠনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নীতি নির্ধারণী কমিটির এক সিদ্ধান্তে কমিটি পুনর্গঠনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি এম. গিয়াস উদ্দিন খোকনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সংগঠনের নীতি নির্ধারণী কমিটির সিদ্ধান্ত মোতাবেক রাজপথের সক্রিয় ও ত্যাগী নেতৃত্বকে মূল্যায়নের অংশ হিসেবে এই কমিটি গঠন করা হয়েছে।
অ্যাডভোকেট মো. শাহরিয়ার সিকদার বাপ্পি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার অলিয়ারচালা এলাকার সিকদার বাড়ির মো. শাহাবুল আলম সিকদারের সন্তান।
নিজের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মো. শাহরিয়ার সিকদার বাপ্পি জানান, "সংগঠন আমাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, নিষ্ঠার সাথে তা পালন করবো। দেশে ও বিদেশে জিসপ-এর কার্যক্রমকে আরও গতিশীল এবং সুসংগঠিত করতে সচেষ্ট থাকবো।" তিনি আরো জানান সংগঠনের যে দায়িত্বশীল দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দদের শুভেচ্ছা দিয়েছেন।
তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। তারা আশা প্রকাশ করছেন যে, তার আইনি দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতা সংগঠনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.