প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জ ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নে ভিজিএফ’র চাউল বিতরণের শুভ উদ্বোধন

রাজশাহী বুরো
সিরাজগঞ্জ সদর উপজেলা ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভিজিএফ’র চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬ ইং) সকালে ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. মোঃ আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়নের ট্যাগ অফিসার মোঃ আনোয়ার হোসেন, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই ভিজিএফ কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
প্যানেল চেয়ারম্যান এ্যাড. মোঃ আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, “ঈদের আনন্দ যেন কোনো অসহায় পরিবার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার হতদরিদ্র মানুষের জন্য ভিজিএফ’র চাউল বরাদ্দ দিয়েছে। সঠিক ও স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের মাঝে এই সহায়তা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সকলকে একে অপরের পাশে দাঁড়িয়ে মানবিক সমাজ গড়ে তুলতে হবে।”
পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তালিকাভুক্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পর্যায়ক্রমে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.