প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
ধামইরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ রাসেল হোসেন (৩২) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে ধামইরহাট থানাধীন পূর্ব পিরলডাঙ্গা হাজীর মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত রাসেল হোসেন ধামইরহাট থানার সেননগর গ্রামের মোঃ আঃ রাজ্জাকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) মহোদয়ের দিক নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশ পূর্ব পিরলডাঙ্গা হাজীর মোড় এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রাসেল হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক মূল্য ৭২,৫০০ টাকা) এবং মাদক বহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মনোটোন মোটরসাইকেল (যার আনুমানিক মূল্য ২,৭০,০০০ টাকা) জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট মালামালের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা।
ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.