কক্সবাজার প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার (বিজেএসএস) কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সদর দপ্তর থেকে আগামী দুই বছরের জন্য, ১৯ মে ২০২৬ হতে ১৯ মে ২০২৭ পর্যন্ত এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে এ তথ্য জানানো হয়েছে। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কামরোজ সরওয়ার এবং সিনিয়র সহ-সভাপতি, জামাল উদ্দীন
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পেশাদার সাংবাদিক মোঃ জহির আলম বাপ্পী।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা একটি পেশাদার, স্বাধীন, কল্যাণমুখী ও সেবামূলক সাংবাদিক সংগঠন। সংগঠনটি দেশব্যাপী অপসাংবাদিকতা প্রতিরোধ, মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
কক্সবাজার জেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে মোঃ জহির আলম বাপ্পীর নেতৃত্বে ৩১ সদস্য বিশিষ্ট এই জেলা কমিটিকে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।
সংগঠনের সকল কার্যক্রমে প্রশাসনিক ও আইনগত সহায়তা কামনা করে অনুমোদনপত্রের অনুলিপি কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয় ও ডিবি কার্যালয় থেকে পত্রটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে।
নবগঠিত এই কমিটি কক্সবাজার জেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ, সংবাদকর্মীদের অধিকার সংরক্ষণ এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.