প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাঠালিয়াবাসীকে সাংবাদিক ফাতিমা আক্তার মিমের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলাবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দৈনিক সত্য প্রকাশ-এর কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই এই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন।"
তিনি আরও বলেন, "সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার মাধ্যমে আমি সবসময় কাঠালিয়ার সাধারণ মানুষের সুখ-দুঃখ ও অন্যায়ের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আগামীদিনেও দৈনিক সত্য প্রকাশ পরিবারের পক্ষ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমি আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করি।"
শুভেচ্ছা বার্তায় সাংবাদিক ফাতিমা আক্তার মিম সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "ঈদের আনন্দ যেন কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে ভাগ করে নেওয়াই হোক এবারের অঙ্গীকার।"
সবশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও আনন্দময় ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.