
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কাশিমপুর থানার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোঃ খালিদ হোসেন । এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসবের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ক-এটাই প্রত্যাশা। তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে কাশিমপুর থানা পুলিশ সর্বদা সজাগ ও দায়িত্ব পালন করে যাচ্ছে। জনগণের জানমাল রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
ওসি মোল্লা মোঃ খালিদ হোসেন সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, "শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য সবাইকে সচেতন থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত থানায় অবহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। "তিনি কাশিমপুর থানার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.