নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা কোতোয়ালি থানার হালসা গ্রাম এলাকায় কোরবানির পশুর চামড়া বিক্রি না হওয়ায় তা মাটিতে পুঁতে ফেলছেন স্থানীয়রা। ক্রেতা সংকট ও কম দামের কারণে চরম হতাশায় পড়েছেন কোরবানিদাতারা। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিবছর পশুর চামড়া বিক্রি করে কিছু অর্থ আয় করলেও এবার বাজারে কাঙ্ক্ষিত ক্রেতা পাওয়া যাচ্ছে না। অনেকেই চামড়া সংরক্ষণ করতে না পেরে বাড়ির পাশেই মাটিচাপা দিচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, লবণের উচ্চমূল্য, চামড়া সংরক্ষণের অভাব এবং পাইকারদের অনাগ্রহের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
হালসা গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, “চামড়া বিক্রি করতে গিয়ে কোনো লাভ তো হচ্ছেই না, উল্টো সংরক্ষণ খরচও উঠছে না। তাই বাধ্য হয়ে মাটিতে পুঁতে ফেলতে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। না হলে ভবিষ্যতে কোরবানির মৌসুমে চামড়া শিল্প আরও সংকটে পড়তে পারে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.