
নিজস্ব প্রতিবেদক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৩০ মে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার ৬ নম্বর ওয়ার্ডে গাজীপুর মহানগরের প্রশাসক ও মহানগর বিএনপি'র সভাপতি শওকত হোসেন সরকারের নিজ বাড়িতে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.